প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:08 AM
অবশেষে মুরাদনগরের সেই ছাত্রদল নেতা ইয়াছিন বহিষ্কার
বেলাল উদ্দিন আহাম্মদ
অবশেষে কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভীতি প্রদর্শনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। সোমবার (৩০ মার্চ) দুপুরে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইয়াছিন আরাফাতকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইয়াছিন আরাফাত বলেন, তিনি সামাজিক মাধ্যমে বহিষ্কারের বিষয়টি দেখেছেন, তবে এখনো দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি দাবি করেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং তিনি তার যথাযথ জবাব দিয়েছেন। তার অভিযোগ, তার জবাবটি গোপন করা হয়ে থাকতে পারে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য তিনি শিগগিরই দলের সঙ্গে যোগাযোগ করবেন।
উল্লেখ্য, এর আগে গত ১৮ মার্চ ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে নিজ গ্রাম কামারচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতারা তার বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...