প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Mar 2026, 12:08 AM
সীমান্তে বিজিবির জোরালো অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ মার্চ) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
এদিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহলদল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
দুই অভিযানে মোট জব্দ করা পণ্যের মূল্য দাঁড়ায় ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন ১০ জন আসামিসহ প্রায় ১৬ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে তেল ও লুব্রিকেন্ট পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...