প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Mar 2026, 11:19 PM
কুমিল্লায় রেলের লেভেল ক্রসিংয়ে ৫ বছরে প্রাণ গেছে ৪ শতাধিক
ভয়াবহতার কেন্দ্র পদুয়ার বাজার, বিজয়পুর, রসুলপুর
মাহফুজ নান্টু
কুমিল্লা জেলায় রেলপথজুড়ে দেড় শতাধিক লেভেল ক্রসিং যেন এখন ‘মানুষখেকো ফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিনিয়ত এসব ক্রসিংয়ে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গত পাঁচ বছরে রেল দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারেরও বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার প্রায় ১০২ কিলোমিটার রেলপথে বৈধ-অবৈধ মিলিয়ে দেড় শতাধিক লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনেকগুলোতেই নেই গেটম্যান, নেই নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে—রেললাইনের পাশেই বাজার ও ঘনবসতি, মানুষের অসতর্ক চলাচল, যানবাহন চালকদের বেপরোয়া গতি এবং গেটম্যানদের দায়িত্বে অবহেলা।
সর্বশেষ গত ২১ মার্চ দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি বৈধ লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১২ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এটি কুমিল্লা অঞ্চলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়াও পূর্ববর্তী বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছ।
২০১১ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন সংলগ্ন অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ৮ জন নিহত হন। ২০২৪ সালের ২৬ নভেম্বর বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হন। ২০২৩ সালে মনোহরগঞ্জ উপজেলার তুগুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৫ জন মারা যান। ২০২২ সালের ৯ মার্চ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত হয়।
রেলওয়ে সূত্র জানায়, কুমিল্লার লাকসাম-নোয়াখালী রেলপথের ২২ কিলোমিটারে ১৪টি বৈধ ও ১৭টি অবৈধ, লাকসাম-চাঁদপুর রেলপথের ১৪ কিলোমিটারে ৪টি বৈধ ও ১৩টি অবৈধ এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশে ৬৬টি বৈধ ও ৭৪টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে।
গত পাঁচ বছরে কুমিল্লা অঞ্চলে ট্রেনে কাটা পড়া, ট্রেনের ধাক্কা এবং অসতর্ক পারাপারের সময় সংঘর্ষে অন্তত ৩৪৭ জন নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেক ঘটনা থানায় লিপিবদ্ধ হয় না।
কুমিল্লা বাঁচাও মঞ্চ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল হালিম মজুমদার বলেন, “জনসচেতনতা বাড়ানো ছাড়া রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে হবে এবং যেখানে সম্ভব গেট স্থাপন করতে হবে। তিনি পদুয়ার বাজার এলাকায় রেলওভারপাস সম্প্রসারণ এবং লাকসাম-নোয়াখালী আঞ্চলিক সড়কে নতুন ওভারপাস নির্মাণের দাবি জানান।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, “ঢাকা-চট্টগ্রাম, লাকসাম-নোয়াখালী ও লাকসাম-চাঁদপুর রুটে বেশ কিছু অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এসব স্থানে দুর্ঘটনা বেশি ঘটছে। জনসচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। এদিকে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আনিসুজ্জামান ও গোলাম সারোয়ার জানান, অবৈধ লেভেল ক্রসিং কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি গেটম্যানদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেও তৎপরতা অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...