প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Mar 2026, 11:18 PM
ব্রাহ্মণপাড়ায় স্ত্রী ও বাবার অভিযোগে দুই মাদকাসক্ত জেলে
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলে ও স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা ও স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মো. সালাউদ্দিন (৪৫) ও মো. রিফাত (২০)। শনিবার (২৮ মার্চ) দুপুরে থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের আলী আজ্জমের ছেলে এবং রিফাত দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, সালাউদ্দিন ও রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তাঁরা নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সালাউদ্দিন তাঁর স্ত্রী ও সন্তানকে মারধর করতেন এবং রিফাত তাঁর বাবাকে নির্যাতন করতেন।
পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলার জিরুইন ও দুলালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর ৩৬(৫) ধারায় সালাউদ্দিনকে তিন মাস ও রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, অভিযুক্তরা নিয়মিত মাদক সেবন ও পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...