...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Mar 2026, 11:15 PM

...
“অটোরিকশা কমাবোই” কারো মন খারাপ হলে কিছু করার নেই News Image

আয়েশা আক্তার

কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করে তুলতে মাঠে নেমেছে সিটি করপোরেশনর নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এসময় উদ্বোধন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা নগরীর তীব্র যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, “যানজট কমাতে অটোরিকশা কমানো হবে। এতে যদি কারো মন খারাপ হয়, তাতে আমাদের কিছুই করার নেই। প্রশাসক জানান, শহরের স্থায়ী বাসিন্দাদের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। এর মাধ্যমে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে বিভিন্ন এলাকা ঘুরে কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক।

তিনি বলেন, দ্রুত প্রসারমান কুমিল্লা নগরীতে জনসংখ্যার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানা নাগরিক সমস্যা। অপরিকল্পিত অবকাঠামো, দখল হওয়া ফুটপাত এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হচ্ছে যানজট, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউসুফ মোল্লা টিপু আরও বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে একটি শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও অংশগ্রহণ। সবাই মিলে কাজ করলে কুমিল্লাকে একটি সবুজ, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীতে রূপ দেওয়া সম্ভব। এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি জিলা স্কুল সড়কের উন্নয়নকাজে দৃশ্যমান অগ্রগতি এসেছে। সড়কটির প্রস্তর (পেভমেন্ট) নির্মাণকাজ নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থাপিত খুঁটি রাস্তার উপর থেকে সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

শনিবার (২৮ মার্চ) সকালে পরিদর্শনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ পরিদর্শনে অংশ নেন এবং চলমান কাজের বিভিন্ন দিক সম্পর্কে প্রশাসককে অবহিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ দপ্তরের সংযোগ সড়ক হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। তাই দ্রুত উন্নয়নকাজ শেষ করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিচ্ছে।

বিদ্যুৎ খুঁটি অপসারণের মতো গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ায় সড়কের মূল নির্মাণকাজ এখন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। কাজ সম্পন্ন হলে যান চলাচল সহজ হবে, কমবে যানজট এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কুমিল্লা সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং একটি আধুনিক ও টেকসই সড়ক উপহার পাবে নগরবাসী।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir