প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 28 Mar 2026, 9:49 PM
গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার
মাঠ তো দূরের কথা, ব্রাজিলের স্কোয়াডেই ছিলেন না নেইমার। কিন্তু গ্যালারি থেকে তার শূন্যতা যেন প্রচণ্ডভাবে অনুভব করছিল দর্শকরা। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে ও শেষে ‘নেইমার, নেইমার’ স্লোগানে মুখরিত ছিল গ্যালারি। ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন নেইমার। শতভাগ ফিট না হলে তাকে বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হবে না বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু ব্রাজিলিয়ান ভক্তরা নেইমারকে ফেরানোর দাবি জানিয়ে গ্যালারি থেকে স্লোগান দিতে থাকে। ম্যাচে এই ঘটনার পরের দিন নেইমার তার প্রতিক্রিয়া জানালেন। ভক্তদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সান্তোসে ট্রেনিং শেষ করার পর এক ভিডিও বার্তায় ব্রাজিলের শীর্ষ গোলদাতা বলেছেন, ‘আমি তাদের এই ভালোবাসা পেয়ে সত্যিই আনন্দিত।’ ফিফা প্রীতি ম্যাচটিতে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। সেলেসাওদের হারের ম্যাচে দলের বাইরে থাকা নেইমারের নামে স্লোগানের প্রতিক্রিয়া লুকাননি আনচেলত্তি। খেলা শেষে আলোচনা শুরু হয় ম্যাচটিতে অনুপস্থিত সান্তোস তারকাকে নিয়ে। তিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন কি না তা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্নের একটি। যার জবাবে আনচেলত্তি বলেন, ‘এখানে যারা আছে আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা, যারা খেলেছে, নিজের সবটুকু দিচ্ছে, আগাচ্ছে ধাপে ধাপে এবং কঠোর পরিশ্রম করছে। আমি (তাদের নিয়ে) সন্তুষ্ট। এখানে (দলে জায়গা পেতে) প্রচুর প্রতিযোগিতা চলছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...