...
শিরোনাম
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১ ⁜ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন ⁜ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু ⁜ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান ⁜ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি ⁜ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের ⁜ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান ⁜ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ⁜ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার ⁜ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী ⁜ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প ⁜ এ সপ্তাহের ওটিটি ⁜ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর ⁜ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ⁜ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা ⁜ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:21 AM

...
চান্দলা কেবি হাইস্কুলে কোচিং ও গাইড বাণিজ্যের অভিযোগে তদন্তে নামল প্রশাসন News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স উচ্চ বিদ্যালয় ও কলেজে ছুটির মধ্যে বাধ্যতামূলক কোচিং, অতিরিক্ত ফি আদায় এবং গাইড বই বাণিজ্য ও উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে প্রকাশিত সংবাদের পর প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট না হয়ে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে অভিযোগগুলো সরেজমিনে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরকে সদস্য-সচিব করা হয়েছে।
এর আগে গত ৩ মার্চ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ‘কুমিল্লার চান্দলা কেবি হাইস্কুলে ছুটির মধ্যেও বাধ্যতামূলক কোচিং, সাড়ে ৪ লাখ টাকা নিয়ে গাইড বই কিনতে চাপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।
এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। নোটিশে রমজানের ছুটির মধ্যেও শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা, ১২ দিনের কোচিংয়ের জন্য শিক্ষার্থীপ্রতি ১৪০০ টাকা ফি নির্ধারণ, নির্দিষ্ট প্রকাশনীর গাইড বই কিনতে চাপ প্রয়োগ এবং উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিখিত জবাব জমা দিলেও প্রশাসন সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। ফলে অভিযোগের সত্যতা যাচাই ও বিস্তারিত অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মাহমুদা জাহান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে ছুটির মধ্যেও নিয়মিত কোচিং করতে বাধ্য করা হচ্ছিল। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা কোচিং ফি কমানোর আবেদন করে কোচিং বর্জন করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। এছাড়া নির্দিষ্ট দুটি প্রকাশনী সংস্থার কাছ থেকে কমিশন নিয়ে শিক্ষার্থীদের গাইড বই কিনতে বাধ্য করার অভিযোগও ওঠে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...

হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১

ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে  যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...

কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড  ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
➤ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
➤ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
➤ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু
➤ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান
➤ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি
➤ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের
➤ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান
➤ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
➤ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
➤ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
➤ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প
➤ এ সপ্তাহের ওটিটি
➤ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
➤ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
➤ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
➤ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir