প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 May 2026, 12:13 AM
বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ দুইজনকে আটক করেছে পুলিশ| এ ঘটনায় আরও একজন আসামী পলাতক রয়েছে বলে জানা গেছে| মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তা দেরকে আটক করা হয়| আটককৃতরা হলেন, হায়দরাবাদ গ্রামের মোঃ আবু তাহের মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩৪) ও একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)| এসময় একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পালিয়ে
যায়| পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এর নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ আল আমিন ও মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া কে মাদকসহ আটক করে| এসময় অপর আসামি খায়ের মিয়া সুকৌশলে পালিয়ে যায়| পরে পুলিশ আটককৃতদের তল্লাশি করে তাদের নিকট থেকে ২ বোতল বিদেশি মদ এবং ১২ পিস ইয়াবা ট্যাব লেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে| এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে|
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ শফিউল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স| আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে| পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে| তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে| কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেও য়া হবে না|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
কোচের সঙ্গে বিরোধের জের ধরে পর্তুগাল জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে...
গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব...
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
বৃষ্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়...
কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল...
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
এফএনএস বিদেশ : সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারট...
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...