প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 May 2026, 12:07 AM
তিতাসে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে ‘কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়’ কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়| বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা মিলনায়তনে আলোচনাসভা পরবর্তী সময়ে ৮টি এলএলপি, ৭টি রিপার মেশিন ও ৫টি ভূট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়| উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া| এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, বাতাকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাইনুদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাছের ভূঁইয়া প্রমূখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...