প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:22 AM
মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলার আসামি আন্তঃজেলা
ডাকাত দলের সদস্য কুখ্যাত আইনুল ডাকাত’কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়
তার আপন বড় ভাই, আন্তঃজেলা ডাকাত দলের আরেক সদস্য নুরুল ডাকাত কৌশলে পালিয়ে যায়।
নুরুল ডাকাতের বিরুদ্ধেও রয়েছে হত্যা ও ডাকাতি সহ ৪টি মামলা।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান
চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক মামলা রুজু
করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনাল হক ওরফে আইনুল (৩৮)
উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পুলিশ পরিদর্শক
(এসআই) আব্বাস কবির চৌধুরী, এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল
আমিন এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স
সুবিলারচর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আইনুল পালানোর চেষ্টা করলে পুলিশের
সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তার আঘাতে এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল
আমিন আহত হন। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা
হয়।
এদিকে আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার আপন বড় ভাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুর
ইসলাম ওরফে ‘নুরুল’ ডাকাত (৪৬) কৌশলে পালিয়ে যায়।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন
চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায়
নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সুবিলারচর গ্রামে অভিযান
চালিয়ে কুখ্যাত ডাকাত সদস্য আইনুলকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনুলের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি
মামলা রয়েছে। বর্তমানে একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে
নতুন করে মাদক ও ডাকাতি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে
পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...