প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 May 2026, 12:05 AM
চৌদ্দগ্রামের যুবকের লাশ সাভারে উদ্ধার
এমরান হোসেন বাপ্পি
নিখোঁজ থাকার ২দিন পর কুমিল্লার চৌদ্দগ্রামের যুবক আবদুল মান্নান (৪০) এর লাশ ঢাকা
সাভারের বিরুলিয়া এলাকার দত্তপাড়া থেকে উদ্ধার করা হয়েছে| গতকাল বুধবার রাতে নিহত আবদুল
মান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের দূর্গাপুরের নিজ গ্রামে নিয়ে
আসা হয়| এর আগে সে গত ১১ মে (সোমবার) সকাল থেকে নিখোঁজ ছিলো| এই ঘটনায়
নিহত যুবকের ভাই আবু নাছের বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা দায়ের
করেছেন| মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৩নং আসামী ইমতিয়াজ
ফাহিমকে গ্রেফতার করেছে|
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের
মৃত কেরামত আলীর ছেলে আবদুল মান্নান (৪০) দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা ও দুবাইতে
প্রবাস জীবন কাটিয়েছেন| সম্প্রতি তিনি দেশে এসে আবারো বিদেশ যাওয়ার চেষ্টা করছে
বলে পারিবারিক ভাবে গেছে এবং এই নিয়ে কোন ব্যক্তি বা ট্রাভেল এজেন্সীর সাথে লেনদেনও
করেছেন| গত ১১ মে (সোমবার) সকালে ঢাকার সাভারে বোনের বাসায় যাচ্ছে বলে উত্তরার আরেক
বোনের বাসা থেকে বের হয়| এরপর ওই দিন ১১টার পর থেকে ¯^জনরা যোগাযোগ করার চেষ্টা করলে
আবদুল মান্নানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়| পরে সম্ভাব্য আত্নীয়-¯^জনের বাসায়
খোঁজ নিয়ে কোন সন্ধান না পেলে পরদিন ১২ মে (মঙ্গলবার) আবদুল মান্নানের ভাতিজা
শাহওনেয়াজ হোসেন বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় একটি নিখোঁজ ডাইরী করেন|
এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে সাভার থানার বিরুলিয়ার দত্তপাড়া এলাকার ওবায়দুল্লাহ বাড়ির
২য় তলায় ড্যাফেডিল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ ফাহিমের ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে
অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি| পুলিশ লাশের সাথে থাকা
এনআইডি কার্ড ও পাসপোর্ট ফটোকপির সূত্র ধরে তার ¯^জনদের খবর দিলে তারা গিয়ে
আবদুল মান্নানের লাশ শনাক্ত করে| নিহত আবদুল মান্নানের শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে|
পরে ¯^জনা আইনী প্রক্রিয়া শেষে নিহত আবদুল মান্নানের লাশ ময়নাতদন্ত করে বুধবার রাতে নিজ
বাড়িতে নিয়ে আসে| এই ঘটনায় নিহত যুবকের বড় ভাই আবু নাছের বাদী হয়ে ৭ জনের
বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেছেন| মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে
এজাহারভূক্ত ৩নং আসামী ফ্ল্যাট ভাড়াটিয়া ড্যাফেডিল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
ফাহিমকে গ্রেফতার করেছে| নিহত আবদুল মান্নানের মুনতাহা নামে ৯ মাসের একটি কন্যা
সন্তান রয়েছে|
সাভার মডেল থানার এসআই আল-আমিন জানান, আবদুল মান্নানের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের
বড় ভাই বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে| আমরা অভিযান চালিয়ে
এজাহারভূক্ত আসামী ইমতিয়াজ ফাহিমকে গ্রেফতার করেছি| অন্যদেরও গ্রেফতারের জন্য অভিযান
অব্যাহত রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...