প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:16 AM
কুমিল্লা মহানগর জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) নগরীর হোটেল এলিট প্যালেসে ২৫০জন সদস্যের উপস্থিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক শহীদুল হক সোহেল।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সালমান জন, সদস্য মাহবুব, মাসুদ, রাজেস, জসিম, রাকিব, রবিউল, শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুমিল্লা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ডা. আফশান আনিস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর জাসাসের সদস্য জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জাসাসের সিনিয়র সদস্য মোহাম্মদ রতন ও মোহাম্মদ মহসিন আরিফ পবিএ নাতে রাসূল পরিবেশন করেন। ইফতার মাহফিলে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউতলা মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের। ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...