প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Mar 2026, 12:13 AM
চীনা মুদ্রায় দাম মেটালে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এফএনএস বিদেশ
ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে সীমিতসংখ্যক তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়ার বিষয়ে ভাবছে। তবে এ ক্ষেত্রে শর্ত থাকবে—তেলের দাম চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে। ওই সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের পথ সহজ করতে ইরান সরকার একটি নতুন পরিকল্পনার ওপর কাজ করছে। বিশ্ববাজারে তেলের লেনদেন সাধারণত ডলারে হয়ে থাকে তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের লেনদেন রুবল বা ইউয়ানে হচ্ছে। বিশ্বের জ্বালানি-বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া অস্থিরতার কারণে তেলের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। ২০২২ সালের জুলাইয়ের পর যে স্তরে পৌঁছেছিল তেলের দাম, এখন তা সেই সীমাকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিলে ত্রাণ ও মানবিক সহায়তার কাজে বিরাট প্রভাব পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক বিষয়-সংক্রান্ত আন্ডার-সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, ‘এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল থমকে গেলে তার ফল সুদূরপ্রসারী হবে। খাদ্য, ওষুধ ও সারের মতো জরুরি সামগ্রী সরবরাহ কঠিন হয়ে যাবে এবং পরিবহন খরচও বৃদ্ধি পাবে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য...
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্র...
মাঠে অনেকবারই প্রতিপক্ষকে আটকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে এবার নিজেই আটকে পড়েন আর্জেন্টিনার...
ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে ন...
ইরানের ওপর আরো চাপ সৃষ্টি, সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি...
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করা হ...
নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নূরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলালউদ্দিন ওরফে পুইট...