প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:09 AM
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এক্স রোভার স্কাউটের ঈদ সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের আয়োজনে কুমিল্লা মহানগরের গোবিন্দপুর দারুল আমান খানকা শরীফ প্রাঙ্গনে ১৪ মার্চ ২০২৬ বিকাল বেলা ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রী বিতরন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক পিআরএস মোহাম্মদ আবুল খায়ের এলটি, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাইনুদ্দীন খন্দকার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট দিদারুল হক রিমন।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল খায়ের বলেন, রমজান মাস আমাদের জন্য সংযম, ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই মাস আমাদের শিখায় কিভাবে আমরা নিজেদের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও ভ্রাত...ত্ববোধকে আরও শক্তিশালী করবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। রমজানের এই শিক্ষা শুধু এই মাসেই নয়, সারা বছর আমাদের জীবনে ধারণ করা উচিত।
এসময় উপ¯ি’ত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক রোভার মেট রবিউল ইসলাম শুভ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, রোভার সজ্জাত হোসাইন, সাবেক গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, সহকারী রোভার মেট আবদুর রউফ সিকদার, রোভার সোহেল হোসেন, সহকারী গার্ল ইন রোভার মেট সুমাইয়া হিমি, রোভার সামিয়া সুলতানা ছোয়া, রোভার সোহেল হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...