প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Mar 2026, 10:49 AM
মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ
শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম
ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর
ছেলে। সে তার পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অবিবাহিত।
কলেজ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২২ খ্রিঃ থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ
কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার (৮ মার্চ) শিক্ষার্থীরা এসে
ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। আজ শুক্রবার (১৩
র্মার্চ) দুপুরে তার বাসা থেকে পচা গন্ধ বের হলে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে
পুলিশকে খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে
আর কোন যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত
থাকতেন তিনি।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, দরজা ভিতর থেকে
লাগানো ছিল। দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার
পাঁচ দিন আগে মারা গেছে। কি কারনে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা
যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...