প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Mar 2026, 9:01 PM
আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
এফএনএস বিদেশ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়া যাবেন। গতকাল শুক্রবার টোকিও ও সিউল এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ফ্রান্সের ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করতে আমরা সম্মত হয়েছি।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘জাপান ও ফ্রান্স এমন দুটি বিশেষ অংশীদার দেশ যারা মৌলিক মূল্যবোধ ও নীতিমালায় একমত। এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও গভীর করবে বলে আমরা আশা করি।’ ম্যাখোঁ এর আগে বেশ কয়েকবার জাপান সফর করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। গত বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। কিহারা জানান, ফরাসি দম্পতি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন-জাপান সম্পর্কে টানাপোড়েন চলছে। গত নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে। আর ম্যাখোঁও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন। এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিউংয়ের আমন্ত্রণে ম্যাখোঁ ২ থেকে ৩ এপ্রিল দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ‘নতুন সরকার গঠনের পর ম্যাখোঁ হবেন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে আসা প্রথম ইউরোপীয় নেতা।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর এবং কোনো ফরাসি প্রেসিডেন্টের ১১ বছরের মধ্যে প্রথম সফর।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...