...
শিরোনাম
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন ⁜ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ⁜ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল ⁜ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার ⁜ দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী ⁜ ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী ⁜ ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ⁜ তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন ⁜ তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ বরুড়ায় আলোচিত ফ্যামিলি কার্ডের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার শিবানি দে-র ⁜ কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন ⁜ কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর।। ⁜ বুড়িচংয়ে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে পারুয়ারা আব্দুল মতিন কলেজ ⁜ বুড়িচং কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ⁜ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫ ⁜ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Mar 2026, 10:24 AM

...
কুমিল্লা নগরীতে যানজট ও ভঙ্গুর সড়কে চরম দুর্ভোগ News Image
কুমিল্লা নগরবাসীর ভোগান্তির যেন শেষ নেই। নগরীর তীব্র যানজট, ফুটপাত দখল এবং খানাখন্দে ভরা ভঙ্গুর সড়কের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

একসময় সৌন্দর্য ও শৃঙ্খলার জন্য পরিচিত কুমিল্লা শহর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বসবাস এবং শিক্ষা-সংস্কৃতির দিক থেকে এগিয়ে থাকা এ শহর একসময় দেশের অন্যতম সুন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত কয়েক দশকে পরিকল্পনাহীন নগরায়ণ ও অব্যবস্থাপনার কারণে শহরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলির রাস্তায় বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ফুটপাত অবৈধ দখলদারদের দখলে থাকায় পথচারীদের চলাচলেও চরম অসুবিধা হচ্ছে।

এদিকে আগের তুলনায় রিকশার পাশাপাশি বিপুল সংখ্যক মিশুক ও অটোরিকশা চলাচলের ফলে শহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। এতে যেমন যাতায়াতে বিলম্ব হচ্ছে, তেমনি শহরের সৌন্দর্যও অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে।

বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে কেনাকাটায় বের হওয়া নারী, পুরুষ, শিশু ও কিশোরদের নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। নগরীর প্রধান প্রবেশপথ শাসনগাছা–আলেখারচর সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একই অবস্থা কোটবাড়ি বিশ্বরোড ও টমছম ব্রিজ সড়কেরও।

দেশি-বিদেশি প্রবাসী, পর্যটক ও আত্মীয়স্বজন কুমিল্লায় এসে শহরের সড়কগুলোর বেহাল দশা দেখে হতাশা প্রকাশ করছেন। সড়কের দুই পাশ দখল এবং যথাযথ সংস্কারের অভাবে সাধারণ মানুষের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। বিশেষ করে রোগী, বয়স্ক মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

নগরবাসীর অভিযোগ, শুকনো মৌসুমে সময়মতো সড়ক মেরামত ও সংস্কার না করায় আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করছেন অনেকে।

অন্যদিকে নগরীর বিভিন্ন সড়কে অতিরিক্ত মিশুক ও অটোরিকশা চলাচলের কারণে অনেক স্থানে বাসা-বাড়ির লোকজন রাস্তায় নিরাপদে দাঁড়ানোর সুযোগও পাচ্ছেন না। নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঘটনাও বাড়ছে, যার ফলে অনেকেই পঙ্গুত্ববরণ করছেন।

এ বিষয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক কাজী জাকির হোসেন শহরে মিশুক ও অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...

হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...

বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...

মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...

জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল

আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...

দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...

সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...

ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
➤ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
➤ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
➤ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
➤ দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
➤ ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী
➤ ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
➤ তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন
➤ তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ বরুড়ায় আলোচিত ফ্যামিলি কার্ডের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার শিবানি দে-র
➤ কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন
➤ কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
➤ মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর।।
➤ বুড়িচংয়ে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে পারুয়ারা আব্দুল মতিন কলেজ
➤ বুড়িচং কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ
➤ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫
➤ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir