প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Mar 2026, 10:20 AM
ভিক্টোরিয়া কলেজ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
সজিব মাহমুদ
পবিত্র রমজান মাস উপলক্ষে হল শিক্ষার্থী, কলেজের নয়টি সংগঠন ও কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিক্টোরিয়া কলেজ শাখা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখা মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ডিগ্রি শাখার ছাত্রদের কবি কাজী নজরুল ইসলাম হল ও ছাত্রীদের নওয়াব ফয়েজুন্নেসা হলে অবস্থানরত শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের নয়টি সংগঠন ও কর্মচারীদের সম্মানে এই আয়োজন করা হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিভিন্ন আবাসিক মেসে অবস্থানরত শিক্ষার্থীদের কাছেও ইফতার পৌঁছে দেওয়া হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে হাছান আহমেদ বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও পরিবর্তনের মাস। এ মাসে মানুষের মাঝে তাকওয়া অর্জনের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানরা রোজা রাখে এবং তাঁর ভয়ে পানাহার থেকে বিরত থাকে। পাশাপাশি আল্লাহর ভয়ে মানুষ অন্যায় ও খারাপ কাজ থেকেও দূরে থাকার চেষ্টা করে।
তিনি আরও বলেন, রমজানে অর্জিত তাকওয়া যেন বাকি এগারো মাসের জীবন চলার পথেও ধারণ করা যায়।এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...
মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...
সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...