...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Mar 2026, 9:15 PM

...
চেলসিকে উড়িয়ে দিল পিএসজি News Image

২-২ গোলে ম্যাচটা ছিল সমতায়। চেলসি আর পিএসজির হাইভোল্টেজ ম্যাচটি শেষ হতে যাচ্ছিল সমতা দিয়েই; ঘরের মাঠে শেষ ২০ মিনিটে চেলসিকে বিধ্বস্ত করে ছাড়লো ফরাসি ক্লাব পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শেষ ২০ মিনিটের ঝোড়ো পারফরম্যান্সে চেলসিকে ৫-২ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। গত বুধবার পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ ২০ মিনিটের ব্যবধানে তিন গোল করে বড় জয়ের ভিত গড়ে নেয় বর্তমান শিরোপাধারীরা। ২-২ গোলে সমতা থাকা অবস্থায় ম্যাচের ৭৪ মিনিটে চেলসির গোলরক্ষক ফিলিপ ইয়ারগেনসেনের বড় ভুলের সুযোগ নিয়ে তৃতীয়বারের মতো এগিয়ে যায় পিএসজি। বল কেড়ে নেওয়ার পর সতীর্থের পাস পেয়ে ভিতিনহা সহজেই বল তুলে দেন ফাঁকা জালে। এরপর বদলি খেলোয়াড় খভিচা খভারাৎসখেলিয়া ম্যাচের শেষ মুহূর্তগুলোতে আরও দুই গোল করেন। ৮৬তম মিনিটে তার প্রথম গোলটি ছিল দারুণ এক বাঁকানো শট, আর যোগ করা সময়ে (৯০+৪ মিনিটে) কাছ থেকে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ফলে আগামী সপ্তাহে চেলসির মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় লেগের আগে শক্ত অবস্থানে রয়েছে পিএসজি। গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ছিল এই ম্যাচ, যেখানে জয় পেয়েছিল চেলসি। সেই স্মৃতির ম্যাচে পিএসজির হয়ে প্রথম দিকে দুবার দলকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলে। তবে চেলসির পক্ষে প্রতিবারই সমতা ফেরান মালো গুস্তো ও এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত গোলরক্ষক ইয়ারগেনসেনের ভুলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পিএসজির হাতে চলে যায়। ইয়ারগেনসেনের একটি পাস সহজেই কেড়ে নেন বারকোলা। এরপর খভারাৎসখেলিয়া বল বাড়ান ভিতিনহার দিকে এবং তিনি গোলরক্ষককে পাশ কাটিয়ে নিখুঁত চিপ শটে গোল করেন। এর কিছুক্ষণ পর খভারাৎসখেলিয়া দুর্দান্ত বাঁকানো শটে চতুর্থ গোলটি করেন এবং যোগ করা সময়ে কাছ থেকে পঞ্চম গোলটি করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ম্যাচের শুরু থেকেই চেলসি রক্ষণাত্মকভাবে খেলতে আসেনি। তারা বেশ উঁচু লাইনে খেলে এবং অনেক খেলোয়াড়কে সামনে তুলে এনে প্রতিপক্ষের অর্ধেই খেলা চালানোর চেষ্টা করে। ম্যাচের প্রথম কয়েক মিনিটেই তারা গোল করতে পারত। ডান দিক থেকে রিস জেমস নিচু ক্রস বাড়ালেও জোয়াও পেদ্রো ঠিকমতো শট নিতে পারেননি। তবে চেলসির রক্ষণে দুর্বলতা আগেও দেখা গেছে এবং এই ম্যাচেও সেটির সুযোগ নেয় পিএসজি। নিজেদের বক্সের ভেতরে একটি বল ঠিকভাবে সামলাতে না পারায় বিপদ তৈরি হয় এবং সেই সুযোগেই গোল পায় স্বাগতিক দল। ডান দিক থেকে উসমান দেম্বেলে ক্রস তুললে জোয়াও নেভেস হেড করে বল নামিয়ে দেন। সেই বল বুকে নিয়ন্ত্রণ করে বারকোলা জোরালো শটে জালে পাঠান, বলটি ক্রসবারে লেগে জালে ঢ়ুকে পড়ে। প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়ার অভিযোগ থাকলেও এই ম্যাচে চেলসি দ্রুত ঘুরে দাঁড়ায়। এনজো ফার্নান্দেজের চমৎকার পাসে বারকোলা একটু অসতর্ক হওয়ায় পিএসজির বক্সে প্রায় একা হয়ে যান গুস্তো। ডিফেন্ডার গুস্তো একবার বল নিয়ন্ত্রণ করে জোরে শট নেন। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ হাত লাগালেও বল তার নাগালের বাইরে চলে গিয়ে জালে ঢ়ুকে পড়ে। এরপর মাত্র ১৪ সেকেন্ডের এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে আবারও এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের শেষ ভাগে পিএসজির ঝড়ো আক্রমণের সামনে আর টিকতে পারেনি চেলসি। শেষ কুড়ি মিনিটে তিন গোল করে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা এবং দ্বিতীয় লেগের আগে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করে ফেলে।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir