...
শিরোনাম
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন ⁜ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ⁜ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল ⁜ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার ⁜ দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী ⁜ ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী ⁜ ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ⁜ তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন ⁜ তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ বরুড়ায় আলোচিত ফ্যামিলি কার্ডের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার শিবানি দে-র ⁜ কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন ⁜ কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর।। ⁜ বুড়িচংয়ে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে পারুয়ারা আব্দুল মতিন কলেজ ⁜ বুড়িচং কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ⁜ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫ ⁜ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Mar 2026, 10:43 AM

...
কুমিল্লায় কলেজ ছাত্রী অপহরণ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে মামলা News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে এক কলেজ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ভুক্তভোগীর বাবা।

মামলার বাদী সুশীল বিশ্বাস জানান, তার মেয়ে শশী রানী বিশ্বাস (১৮) কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে সে রানীর বাজার রোডের বাসা থেকে কান্দিরপাড় মার্কেটে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মেয়ের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি আত্মীয়-স্বজনদের বাসায় যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে মেয়ের ব্যবহৃত মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭২০, তারিখ ১০ অক্টোবর ২০২৫) করেন।

পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে গেছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত তার মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করছে।

বাদীর আরও অভিযোগ, অভিযুক্ত সাইফুল ইসলাম তার মেয়েকে প্ররোচিত করে ঘর থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে যেতে বাধ্য করেছে। এসব স্বর্ণালংকার তার জুয়েলারি দোকানের ক্রেতাদের আমানত হিসেবে বাসায় রাখা ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ টাকা।

এদিকে অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম পেশায় ফুড ডেলিভারি সার্ভিসে কাজ করত এবং তিনি বিবাহিত। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রায় পাঁচ মাস ধরে মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। তিনি মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...

হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...

বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...

মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...

জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল

আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...

দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...

সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...

ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
➤ বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
➤ জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
➤ কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
➤ দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অর্ধশতাধিক শিক্ষার্থী
➤ ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাসী
➤ ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
➤ তিহিংসার রাজনীতি নয়, সবার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার --এমপি জসিম উদ্দিন
➤ তিতাসে ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ বরুড়ায় আলোচিত ফ্যামিলি কার্ডের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার শিবানি দে-র
➤ কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন
➤ কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
➤ মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর।।
➤ বুড়িচংয়ে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে পারুয়ারা আব্দুল মতিন কলেজ
➤ বুড়িচং কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ
➤ শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের টার্গেট; গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩৮৫
➤ মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে মাঠে সিটি প্রশাসক টিপু
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir