...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Mar 2026, 10:32 AM

...
কুমিল্লায় ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২ লাখ ৮২ হাজার ৮১২ পরিবারকে চাল বিতরণ News Image

অশোক বড়ুয়া

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও বুড়িচং পৌরসভাসহ মোট নয়টি পৌরসভায় ভিজিএফ কার্ডধারী ২ লাখ ৮২ হাজার ৮১২ জন অসহায় ও অসচ্ছল পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ শুরু করা হচ্ছে। সরকার কর্তৃক বরাদ্দকৃত ২ হাজার ৮২৮ মেট্রিক টন চাল থেকে প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হবে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৫ মার্চের মধ্যে সকল কার্ডধারীর মধ্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মধ্যে জেলার ১৭টি উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৪২৩ জন কার্ডধারীর জন্য ২ হাজার ৫০৪ দশমিক ২৩০ মেট্রিক টন খাদ্যশস্য এবং নয়টি পৌরসভায় ৩২ হাজার ৩৮৯টি অসহায় ও অসচ্ছল পরিবারের জন্য ৩২৩ দশমিক ৮৯০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলার ১৭টি উপজেলার মধ্যে বরাদ্দকৃত কার্ডধারী ও খাদ্যশস্যের পরিমাণ হলো— দাউদকান্দি উপজেলায় ১৭ হাজার ৩৭৬ জনের জন্য ১৭৩.৭৬০ মেট্রিক টন, মেঘনা উপজেলায় ৭ হাজার ১৯২ জনের জন্য ৭১.৯২০ মেট্রিক টন, হোমনা উপজেলায় ৮ হাজার ৬৭৮ জনের জন্য ৮৬.৭৮০ মেট্রিক টন, তিতাস উপজেলায় ৭ হাজার ৩৮৫ জনের জন্য ৭৩.৮৫০ মেট্রিক টন, মুরাদনগর উপজেলায় ৩২ হাজার ৯৮১ জনের জন্য ৩২৯.৮১০ মেট্রিক টন, দেবিদ্বার উপজেলায় ২০ হাজার ৬৩৫ জনের জন্য ২০৬.৩৫০ মেট্রিক টন, বুড়িচং উপজেলায় ১২ হাজার ৩৭৬ জনের জন্য ১২৩.৭৬০ মেট্রিক টন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০ হাজার ৫৩২ জনের জন্য ১০৫.৩২০ মেট্রিক টন, আদর্শ সদর উপজেলায় ১৩ হাজার ৯৯৬ জনের জন্য ১৩৯.৯৬০ মেট্রিক টন, সদর দক্ষিণ উপজেলায় ৭ হাজার ৩২১ জনের জন্য ৭৩.২১০ মেট্রিক টন, চান্দিনা উপজেলায় ১৭ হাজার ৮০৩ জনের জন্য ১৭৮.০৩০ মেট্রিক টন, মনোহরগঞ্জ উপজেলায় ১৫ হাজার ৩১২ জনের জন্য ১৫৩.১২০ মেট্রিক টন, নাঙ্গলকোট উপজেলায় ২১ হাজার ৯৫৯ জনের জন্য ২১৯.৫৯০ মেট্রিক টন, লালমাই উপজেলায় ৭ হাজার ৯৮৭ জনের জন্য ৭৯.৭৮০ মেট্রিক টন এবং চৌদ্দগ্রাম উপজেলায় ১৭ হাজার ৩৭২ জনের জন্য ১৭৩.৭২০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে জেলার নয়টি পৌরসভায় মোট ৩২ হাজার ৩৮৯ জন কার্ডধারীর জন্য ৩২৩.৮৯০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। পৌরসভাভিত্তিক বরাদ্দের মধ্যে লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও বরুড়া পৌরসভায় প্রত্যেকটিতে ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন করে খাদ্যশস্য বরাদ্দ রয়েছে। চান্দিনা, হোমনা, দাউদকান্দি ও দেবিদ্বার পৌরসভায় প্রত্যেকটিতে ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০.৮৫০ মেট্রিক টন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বুড়িচং পৌরসভায় ১ হাজার ৫৪৯ জন কার্ডধারীর জন্য ১৫.৪৯০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ রয়েছে।

উল্লেখ্য, উচ্চ আদালতে দায়েরকৃত একটি রিট আবেদনের নিষ্পত্তির প্রেক্ষিতে নতুন করে বুড়িচং পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। ২০২৫ সালের ২১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের ১৬.৪০ বর্গ কিলোমিটার এলাকায় নয়টি ওয়ার্ড নিয়ে এই নতুন পৌরসভা গঠিত হয়।

বুড়িচং উপজেলার মোট জনসংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে উপজেলা সদর ইউনিয়নে ৩৪ হাজার ৪ জন বাসিন্দা বর্তমানে নতুন প্রতিষ্ঠিত বুড়িচং পৌরসভার আওতাভুক্ত হয়েছে। নবগঠিত বুড়িচং পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir