প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:13 AM
আইনশৃঙ্খলা কমিটির সভায় বাকবিতণ্ডা পরিস্থিতি সামাল দিলেন জেলা প্রশাসক
আয়েশা আক্তার
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হঠাৎ করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সভায় দুই সংসদ সদস্যের মন্তব্যকে কেন্দ্র করে কিছুক্ষণ বাকবিতণ্ডা ও হট্টগোলের পরিস্থিতি তৈরি হলেও পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
রবিবার (৮ মার্চ) সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া, জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং পিপি অ্যাডভোকেট কাইয়ুম হক রিংকুসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় এক পর্যায়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বক্তব্য প্রদান করছিলেন। এ সময় হঠাৎ করে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া মন্তব্য করেন, “এটা কি জেলার মিটিং, নাকি সদরের এমপির মিটিং?”—এ মন্তব্যের পরপরই সভাকক্ষে উপস্থিতদের মধ্যে সাময়িক উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসক মু. রেজা হাসান দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি আলোচনাকে অন্য প্রসঙ্গে ঘুরিয়ে দিয়ে সভার শৃঙ্খলা বজায় রাখেন এবং পরবর্তীতে সভার কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, অপরাধ দমন, যানজট সমস্যা এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগা...
নিজস্ব প্রতিবেদকমাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক ও গু...
চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলাবাসীর সংঘর্ষে আহত...
নাজমুল করিম ফারুককুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে মেঘনার আলীপুর ও আলীপুর গ্রামবাসীর বিরুদ্ধে তিতাসের চ...
সেই ওমরাহ যাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধ...
নিজ¯^ প্রতিবেদকদীর্ঘ তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরিয়ে আন...
শিবির নেতা জিসানের ‘গুম নাটক’
মাহফুজ নান্টুবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...
ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন
নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন...
শত বছরের রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
ফারুক আজমকুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় শত বছরের পুরোনো বসতবাড়ির চলাচলের রাস্তা দখল করে...