প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:14 AM
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী জব্দ
মাহফুজ নান্টু
কুমিল্লায় টাস্কফোর্সের পৃথক অভিযানে প্রায় আড়াই কোটিরও বেশি টাকার অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। মঙ্গলবার (৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা ১০ বিজিবি কমান্ডার লে. কর্ণেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩ মার্চ রাতে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমান ফারসী।
অভিযানে সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
এছাড়া একই উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করে, যার আনুমানিক সিজারমূল্য ৯৫ লাখ ৬৪ হাজার টাকা।
সব মিলিয়ে মোট ২ কোটি ৫৯ লাখ ৫০০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে আটককৃত মালামাল কাস্টমসে জমা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যা; সত্তরোর্ধ বাবা আটক
কাজী ইয়াকুব আলী নিমেল:মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকে জবাই করে হত...
কুমিল্লায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ-হুমকির মামলা
আয়েশা আক্তারকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই অপহরণ, জোরপূর্বক ¯^াক্ষর আদায় ও প্রাণনাশ...
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ...
নিজস্ব প্রতিবেদকদীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু...
দৈনিক রুপসী বাংলায় সংবাদ প্রকাশের পর বুড়িচংয়ে খালের অবৈধ বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার একটি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অবশেষে অপসারণ করা...
বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরপুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখেব্...
তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতা...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে চতুর...