প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:08 AM
হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে মামলা, একজন গ্রেফতার
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ করে মারধর, মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আক্তার হোসেন এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হোমনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এতে আল আমিন নামে একজনকে বুধবার গ্রেপতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে গত সোমবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে আসামিরা আক্তার হোসেনের পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে চরের গাঁও এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিল-ঘুষি মেরে আহত করে তার পকেট থেকে নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আক্তার হোসেনের অভিযোগ, অপহরণকারীরা তাকে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেয় এবং ২১ হাজার ৬শ’ টাকা আদায় করে। এছাড়া প্রথমে দশ লাখ পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। খবর পেয়ে পুলিশ চরের গাঁও এলাকায় অভিযানে নামলে আসামিরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরি বলেন, এক নম্বর আসামীকে গ্রেপতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপতারে অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...