প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:15 AM
কথিত সাংবাদিক রেজাউলের বিরুদ্ধে ব্যবসায়ীর ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কথিত সাংবাদিক রেজাউল ওরফে রেজা'র বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান। কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়। এ সময় আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। অভিযুক্ত রেজাউল ওরফে রেজা কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গাপুরের আক্তার হোসেনের ছেলে। আদালতে মামলা দায়ের পর
বুধবার (৪ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, কথিত সাংবাদিক রেজাউল ওরফে রেজা সম্প্রতি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করলে কুমিল্লা ক্রাইম বার্তা নামীয় একটি ফেইজবুক পেজ থেকে ব্যবসায়ী মিজানুর রহমান ও তার বড় ভাই মিলন হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে রেজাউল ওরফে রেজা'র বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন।
এছাড়াও অভিযুক্ত রেজাউল ওরফে রেজা কুমিল্লা ক্রাইম বার্তা নামীয় একটি ফেইজবুক পেজ থেকে ব্যবসায়ী মিজানুর রহমান ও তার বড় ভাই মিলন হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানি করায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ব্যবসায়ী মিজানুর রহমান। ব্যবসায়ী মিজানুর রহমান আরো জানান, অভিযুক্ত রেজাউল বিভিন্ন লোকজনকে জিম্মি করে প্রথমে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেই তার ব্লেকমইলের স্বীকার হতে হয়। চাঁদাবাজ রেজাউল ওরফে রেজাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...