...
শিরোনাম
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী ⁜ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা ⁜ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা ⁜ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ ⁜ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায় ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায় ⁜ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ ⁜ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ⁜ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব ⁜ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা ⁜ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 6:53 AM

...
নারীর বিবস্ত্র ভিডিও ভাইরাল কান্ডে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সুমন News Image

মুরাদনগর প্রতিনিধি

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার ‘প্রতিবাদ’ করার নামে উল্টো একই এলাকার ৮/১০ জন যুবক দরজা ভেঙ্গে ঘরে ডুকে ওই নারী ও পুরুষকে মারধর করেন। পরে নারীর বিবস্ত্র ভিডিও ধারন করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয়দের অভিযোগ পুরো ঘটনার নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন। তিনি রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। এ ঘটনায় পুলিশ রোববার ভোর পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছেন ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি ফজর আলী এবং ভিডিও ধারন ও নারীকে মারধরে জড়িত একই এলাকার আবদুল হান্নানের ছেলে ছাত্রলীগ নেতা সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক। এদের মধ্যে রমজান ও আরিফ  এলাকায় ফার্নিচার তৈরীর কাজ করেন। অপর আসামি  অনিক স্থানীয় বিএনপি কর্মী আবদুর রব মেম্বারের ভাতিজা।

রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, ওই নারী গ্রেপ্তার ফজর আলীর পূর্ব পরিচিত। বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে তার সহযোগীরা তাকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমনসহ তার সঙ্গীরা ঘরে ঢুকে তাদেরকে হাতেনাতে আটক করে। প্রথমে ফজর আলীকে বেধড়ক পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয়া হয়। এসময় ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়। পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে মোঃ সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছে।  সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। আমরা গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ‘স্থানীয়রা দাবি করছে বিষয়টি পরকীয়া। কিন্তু বিষয়টি নিয়ে আরো অনেক তদন্ত করা দরকার। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’ 

এদিকে রোববার সরেজমিনে গিয়ে দেখা ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পিবিআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় উৎসুক জনতাও বাড়িতে ভীড় করছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওই নারীর সকল নিরাপত্তার দেয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ঘটনার প্রধান আসামি (ধর্ষক) ফজর আলীসহ ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ফজর আলী ছাড়া অপর ৪ জনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...

আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...

কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...

‎কুবি প্রতিনিধি‎‎সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...

তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে  উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...

ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
➤ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
➤ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
➤ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
➤ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
➤ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায়
➤ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায়
➤ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ
➤ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
➤ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
➤ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব
➤ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা
➤ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
➤ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir