প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 11:04 AM
ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. আক্তার হোসেন। সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
সভায় বক্তব্য দেন নাইঘর উত্তর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহাম্মেদ, ব্রাহ্মণপাড়া পশ্চিম কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. জামাল হোসেন এবং মহলক্ষীপাড়া পূর্ব ব্লক সমবায় সমিতির প্রতিনিধি মো. এনামুল হক সুমন। এ ছাড়া বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা সমবায় সমিতিগুলোর নিয়মিত তদারকি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...