...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:03 AM

...
ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা হবে -আসিফ মাহমুদ News Image

মোঃ আক্তার হোসেন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। আমি দায়িত্বে থাকা অবস্থায় কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া দরকার তা সম্পূর্ণ করেছি। শুধুমাত্র ঘোষণার বাকি, যে কোন রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করার উপায় রাখি নাই। ১১ দলীয় জোটের পক্ষথেকে বলতে চাই আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, ক্ষমতায় আশার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের নিউ মার্কেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রায় তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে বাসের ভিতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি হেটে দেখুন এবং বাংলাদেশকে চিনেন। কুমিল্লায় ২ হাজার সাল থেকে ইপিজেট আছে এটা তিনি জানেন না, তারা কুমিল্লায় ইপিজেট নির্মাণ করতে চাচ্ছেন। আমাদের আহবান থাকবে আপনারা ১৭ বছর লন্ডনে ছিলেন, তাই বাংলাদেশকে আগে চিনেন।

 আমরা মাঝে মাঝে শুনি কোন কোন গ্রামে কয়টা পুকুর আছে তারা নাকি জানেন। অথচ কুমিল্লায় ইপিজেট আছেন এটা তারা জানেন না। আগে বাংলাদেশকে চিনুন, তারপর আমরা বরসা করতে পারবো আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। 

আসিফ মাহমুদ সজীব ভূইয়া আরো বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আশা নেতৃত্ব, আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের মেন্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহনে শক্তিশালী শেখ হাসিনাকে বিতারিত করার নেতৃত্ব। আমরা জানি বাংলাদেশের মানুষ কি চায়। অথচ উনারা বাংলাদেশের যেখানে যাচ্ছেন তাদের ভিন্ন ভিন্ন কার্ড দেওয়ার কথা বলছেন। কোথায়ও ফ্যামিলি কার্ড, কোথায়ও শ্রমিক কার্ড, কোথায়ও কৃষক কার্ড। যেখানে পৃথিবী এতদূর এগিয়ে যাচ্ছে, একটি স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা যায়। সেখানে শতশত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পনা দেখছি আমরা। আপনারাতো কার্ড দিবেনে বলেছেন, এক সাথে এটাও আমাদের বলেন একটি কার্ড নেওয়ার জন্য কত টাকা চাঁদা দিতে হবে আমাদের। কারন আমারা বাংলাদেশের মানুষ গরীব মানুষ, আগামী ১২ তারিখের পর যদি ১ হাজার টাকাও চাঁদা দিতে হয় তার হিসাব এখন থেকেই আমাদের করতে হবে।

তিনি আরো বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে। ৫ আগষ্ট সৈরাচারী হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে একবার নির্ধারণ হয়েছে। ১২ ফেব্রুয়ারি জনগনের ভোটাধিকার প্রোয়োগের মধ্যদিয়ে আগামী বাংলাদেশ কেমন হবে এর একটি রূপরেখা আমরা পাবো। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণূ একটি স্থানে দাড়িয়ে আছি। শুধু দেবিদ্বার উপজেলায়ই ১১জন ভাই শহীদ হয়েছেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য। এখন সময় এসেছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। সারা বাংলাদেশে ১৪শত ছাত্র জনতা জীবন দিয়েছিলেন একটি নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা হাসনাত আবদুল্লাহকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিবেন।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ইউছুফ হাকিম সোহেল, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলস, দেবিদ্বার পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ জাকির হোসেন প্রমুখ। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir