প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Mar 2026, 9:08 PM
সরকারের সাকিবের প্রতি ‘নমনীয়’ থাকার আশ্বাস
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে পাকিস্তান সিরিজের আগে থেকেই ক্রিকেটপাড়ায় ব্যাপক গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার সুরাহা না হওয়ায় এই অলরাউন্ডারের এখনও ফেরা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টিকে আইনি কাঠামোর ভেতরেই দেখছেন। তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে, তিনি ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে যদি (নির্দোষ হয়ে) ফিরে আসেন, সেখানে আমরা নমনীয় থাকব।’ অন্যদিকে সাকিবের ফেরা নিয়ে কিছুটা দ্রুত অগ্রগতির আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি; সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’ এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত কি না? এমন প্রশ্নে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে পারেননি। তবে তিনি আশাবাদী। ফাহিম বলেন, ‘আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয়। সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...