প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:02 AM
টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব থেকে দূরে থাকার অঙ্গীকার এমপি প্রার্থীদের
মাহফুজ নান্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ৭ জন এমপি প্রার্থী। তারা নির্বাচিত হলে টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব থেকে দূরে থাকার লিখিত অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। এছাড়া উপস্থিত জনতা গণবিরোধী, দুর্নীতিবাজ ও নারী বিদ্বেষীদের ভোট না দেওয়ার শপথ করেন। অনুষ্ঠানে এই আসনের প্রার্থীদের মধ্যে ৯জনের মধ্যে ৭জন উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) বিকালে নগরীর টাউন হল মুক্ত মঞ্চে মুখোমুখি হন প্রার্থীরা। সুজনের জেলা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সুজনের সাধারণ সম্পাদক আলী আহসান টিটু। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন জেলা সুজনের যুগ্ম সম্পাদক রেজবাউল হক রানা। প্রার্থীদের অঙ্গীকারনামা পাঠ করেন মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক। অতিথি ছিলেন মহানগর সুজনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শামীম আরা জাহান। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোঃ নাছির উদ্দিন।
বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ৩১ দফার আলোকে পরিচালিত হবে দেশ, ১২ তারিখের নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী হয়ে সরকারের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ দেশের উন্নয়নে কাজ করবে বিএনপি। আজকের আয়োজনে স্থানীয় বিষয় নিয়ে আলোচনা হলে আরো ভালো হতো বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন, তিনি নির্বাচিত হলে কুমিল্লা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের ওবায়দুল কবির মোহন,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, গণঅধিকার পরিষদ মোবারক হোসেন, বাংলাদেশ মুসলিমলীগের মো: ইয়াসিন নুরী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...