প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:30 AM
লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
কাজী ইয়াকুব আলী নিমেল
উন্নত জনপদ সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাতএ ২৫৬-কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে উপজেলার বাগমারা বাজারে দাঁড়িপাল্লা মার্কার গণমিছিল শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এই মতবিনিময় করেন। ইয়াছিন আরাফাত বলেন, লালমাই-নাঙ্গলকোট আসনে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এই এলাকায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
প্রতিহিংসা, হানাহানি, গুম, খুন রাহাজানি সহ সকল অনিয়ম অবিচার লালমাই-নাঙ্গলকোট থেকে বিতাড়িত করা হবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান তিনি। ক্ষমতায় গেলে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সরকারিভাবে প্রেসক্লাবের ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক কবির হোসেন, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকদার ও সেক্রেটারী ইকবাল হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...