...
শিরোনাম
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜ নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার ⁜ ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত ⁜ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ⁜ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ⁜ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট ⁜ ডা: যোবায়দা হান্নানের একাশি তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৮-১০ লাখ টাকার মাছ নিধন ⁜ কল্যাণকর দেশ গঠনে পিস স্কুলের মতো প্রতিষ্ঠান প্রয়োজন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ কুমিল্লা মডার্ন হসপিটালে ১ হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন ⁜ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ⁜ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে ⁜ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি ⁜ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায় ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ ⁜ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:32 AM

...
১০ বছরে ২য় সমাবর্তন সক্ষমতার পরিচায়ক-উপদেষ্টা শাখাওয়াত News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে ৩৫২ জন গ্র্যাজুয়েট অংশ নেবেন। এতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যাঞ্চলর কর্তৃক মনোনীত হয়ে সভাপতিত্ব করেন বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম শাখাওয়াত হোসেন। এসময় তিনি বলেন-বিশ্ব আজ প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর।উন্নত বিশ্বের দেশগুলোতে এআই নিয়ে তারা গবেষণা ও প্রয়োগ করছে। আমরা (বাঙ্গালীরা) এসকল ক্ষেত্র থেকে পিছিয়ে থেকে এখনও এনালগ প্রক্রিয়ায় কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করে। তাই তোমরা যারা আজ গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছো,বাংলাদেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন - সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আজ)গতকাল ২য় সমাবর্তন অনুষ্ঠান।আমি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক, গবেষণাসহ সামগ্রিক খোঁজ খবর নিয়ে তৃপ্ত হয়েছি।  বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ১০বছরের মধ্যে দুইটি সমাবর্তন অনুষ্ঠান করেছে, এটিও এক ধরনের সক্ষমতা বলে আমি মনে করছি। তিনি বলেন -এগিয়ে যেতে হলে সময়কে মূল্য দিতে হবে। অপেক্ষা না করে আজই শুরু করতে হবে। সমালোচকদের কারনে থেমে যাওয়া যাবে না, বরং সমালোচনার জবাব কাজের মাধ্যমে দিতে হবে। সর্বোপরি সকলে মিলেমিশে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সমাবর্তন বক্তা ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মো. সবুর খান। গেস্ট অব অনার ছিলেন শ্রম ও কর্মসংস্থান ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, নৌ পরিবহন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা মো. তাজুল ইসলাম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রকৌশলী ড.মো. শাহজাহান।

সমাবর্তন অনুষ্ঠানের সভাপতির নিকট  স্নাতক ৩২৬ জন এবং স্নাতকত্তর ২৬জন মোট ৩৫২ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়শন ঘোষণার জন্য অনুমতি উপস্থাপন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাসের। পরে সভাপতি মহামান্য রাষ্ট্রপতির পক্ষে উপস্থাপিত শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ঘোষণা করেন।পরে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ব্যাচ ও ডিপার্টমেন্টের মেধাবীদেরকে পদক তুলে দেওয়া হয়। এর আগে ২০২৩ সালের ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে ৫৪৬ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছিলেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ  সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে

মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...

লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...

কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...

নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন।  আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...

​​​​​​​​​আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
➤ নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার
➤ ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত
➤ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
➤ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
➤ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট
➤ ডা: যোবায়দা হান্নানের একাশি তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৮-১০ লাখ টাকার মাছ নিধন
➤ কল্যাণকর দেশ গঠনে পিস স্কুলের মতো প্রতিষ্ঠান প্রয়োজন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ কুমিল্লা মডার্ন হসপিটালে ১ হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন
➤ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি
➤ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
➤ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
➤ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
➤ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir