প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:30 AM
আগামীর রাজনীতি হবে সততা ও ন্যায়ের রাজনীতি-হাসনাত আব্দুল্লাহ
মোঃ আক্তার হোসেন
আগামীর রাজনীতি হবে সততা ও ন্যায়ের রাজনীতি বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনী পদযাত্রার প্রথম দিনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না—তা হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফভিত্তিক সব কার্যক্রম জনগণমুখী করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে—সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে চায়। সংসদীয় মনোনয়ন কেনাকে তারা নিশ্চয়তা মনে করে গুন্ডাপান্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি ও ব্যবসা, ঠিকাদারি লাইসেন্স নিয়ে দেশজুড়ে লুটপাট চালায়। যারা রাজনীতিকে পেশা বানিয়ে ব্যাংক লুট ও সন্ত্রাসের রাজনীতি করে, তাদের প্রতিহত করতে হবে।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, লুটেরাদের টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শুধু ভুগতে হয়। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন আমরা পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব। আমার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম।
নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...