প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:04 AM
দেবিদ্বারে পার্লার থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে পার্লার থেকে তাহারিয়া তাবাসসুম নাদিয়া (১৯) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলা গেইট সংলগ্ন ওমেন্স পারসোনা বিউটি পার্লার থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের সফিকুল ইসলামের দ্বিতীয় মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তাহারিয়া তাবাসসুম নাদিয়া উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে লেখাপড়ার পাশাপাশি গত দেড় বছর ধরে কাজ শিখছেন দেবিদ্বার উপজেলা গেইট সংলগ্ন ওমেন্স পারসোনা বিউটি পার্লারে। সোমবার রাতে প্রতিদিনের মত কাজ শেষে পার্লারের মালিক ও পার্লার কর্মীরা ঘুমাতে যায়। রাত প্রায় ১টার দিকে সৌদিআরব থেকে কাউছার নামের এক যুবক পার্লারের কর্মী শাহিনুর আক্তারকে ফোন দিয়ে বলেন দ্রুত নাদিয়ার খোঁজ নিতে বলেন। ওই সময় শহিনুর ঘুম থেকে উঠে নাদিয়ার রুমে গিয়ে তাকে না পেয়ে পার্লারের বারান্দায় যায়। ওই সময় বারান্দার দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে পার্লারের মালিক সীমা রানী পালকে বিষয়টি জানান। পরে উপস্থিত সকলে নাদিয়াকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে বাড়ির মালিক মানিক চন্দ্র পালকে বিষয়টি জানালে তিনি একটি রেন্স নিয়ে এসে বারান্দার দরজা ভেঙ্গে নাদিয়াকে বারান্দার গ্রিলের সাথে ওরনা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওমেন্স পারসোনা বিউটি পার্লার মালিক সীমা রানী পাল বলেন, নাদিয়া প্রায় সময়ই ফোনে কথা বললেও বিষয়টি তার ব্যাক্তিগত হওয়া আমরা কখনো এ বিষয়ে জানতে চাইনি। কিন্তু রাত ১টায় কাউছার নামে এক সৌদি প্রবাসী আমাদের এক কর্মীকে ফোন দিয়ে নাদিয়ার খোজ খবর নিতে বলেন। ধারনা করা হচ্ছে ওই ছেলের সাথে নাদিয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি আমরা পুলিশকে জানালে ভোরে এসে লাশ নিয়ে যায়।
তাহারিয়া তাবাসসুম নাদিয়া বাবা সফিকুল ইসলাম বলেন, আমি ঢাকা একটি হোটেলে চাকুরী করি, আমার মেয়ের মৃত্যুর খবর শুনে সকালে থানায় আসি। কি কারনে আমার মেয়ে আত্মহত্যা করলো এখনো জানতে পারিনি। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এছাড়া তার পরিবারের পক্ষথেকে এখনো কেউ কোন অভিযোগ করে নাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বি...
আয়েশা আক্তারদেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্য সৃষ্টি এবং ফ্যাসিবাদী আগ্রাসনের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্...
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন...
প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
আয়েশা আক্তারদেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বা...
এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
কাজী খোরশেদ আলমএলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মধ্যবিত্...
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপ...
ফয়সল আহমেদ খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বা...
কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত...
সুজন মজুমদার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি...