...
শিরোনাম
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয় ⁜ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬ ⁜ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো ⁜ তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা ⁜ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান ⁜ মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পলাতক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত; আহত ৫ ⁜ কুবি ক্যাম্পাসে মেসির গ্রাফিতি, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন শিক্ষার্থীরা ⁜ লবণের গাড়িতে পাচার হচ্ছিল প্রায় ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫ ⁜ মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মী রাসেলের মৃত্যু ⁜ কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুউক চেয়ারম‌্যান ⁜ সিআর মামলা-৬১৫/২৫: তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, কোতোয়ালি থানাকে আদালতের তাগিদ ⁜ মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয় ⁜ চেকিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশায় থাকল দক্ষিণ আফ্রিকা ⁜ কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার ⁜ কুমিল্লা-৫ এমপির উদ্দোগে বুড়িচং বারেশ্বর চৌমুহনীর জলাবদ্ধতা ও খানাখন্দক নিরসন ⁜ নাঙ্গলকোটে গৃহবধূকে হত্যার অভিযোগ ⁜ মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:11 AM

...
আসিফ মাহমুদ - কায়কোবাদ দ্বন্দ্বে উত্তপ্ত মুরাদনগরের রাজনীতির মাঠ News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সমর্থকদের মধ্যে পাল্টা-পাল্টি মিছিল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাস ধরে একে অপরের বিরুদ্ধে নানা বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে মুরাদনগরের রাজনীতির মাঠ। দুইজনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে মুরাদনগর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত।

বুধবার বিকেল ৪টারদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এডভোকেট উবায়দুল সিদ্দিকী, সচেতন নাগরিকদের পক্ষে কামরুল হাসান কেনাল, কবির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে সম্প্রতি ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিডিয়াতে মিথ্যাচার করছে। এরই প্রতিবাদে মুরাদনগর সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শপথের দাবিতে একটি পক্ষ দীর্ঘদিন নগর ভবনকে অচল করে রেখেছে। গতকাল তাদেরই দুই গ্রুপের দ্বন্দের মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে উপদেষ্টার উপর দায় চাপিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চক্রটি। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো বলেন, পুরো মুরাদনগরে এখন উন্নয়নের জোয়ার বইছে। উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগে মুরাদনগরে অসংখ্য উন্নয়নমূলক কাজ চলছে। মুরাদনগরের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক পক্ষ হীন স্বার্থ চরিতার্থ করতে উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মুরাদনগরে গত ৫৩ বছরে অবহেলিত পিছিয়ে পরা জনপদ। কুমিল্লার অন্যান্য উপজেলার তুলনায় এখানে নাগরিক সুযোগ সুবিধা অপ্রতুল। বিগত স্বৈরাচার সরকারের সময় তথা তার আগেও যারা জনপ্রতিনিধি ছিলো, সবাই কেবল নিজের আখের গুছিয়েছে। কেউ মুরাদনগরের কথা ভাবেনি। অঞ্চলের সন্তান, স্বৈরাচার পতনের আন্দোলনের অগ্র সেনানী উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের উন্নয়নে আলাদা নজর দেন। এটাই সহ্য হচ্ছে না কিছু লোকের। তাদের হিংসার কবলে পরে বারবার অপপ্রচারের শিকার হতে হচ্ছে। আমরা মুরাদনগরের ছাত্র জনতা, তথা মুরাদনগরের সাধারণ জনগণ অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচন করবো। মুরাদনগরের মানুষ জানে কারা দানবীয় স্টাইলে ক্ষমতা দেখাতে চাচ্ছে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জ বাম স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাজারে চাঁদাবাজি চলছে। চাঁদাবাজির চিত্র পুরো মুরাদনগর জুরে।

প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, যেনো দ্রুত মুরাদনগরে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। উপদেষ্টার বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান তারা।

অপরদিকে বিকেল সাড়ে পাঁচটায় মুরাদনগর উপজেলা বিএনপি' পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে অনুরূপ আরেকটি বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক ছাত্রদল নেতা নাহিদ ইসলাম নাঈম।

বক্তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার আমরা শান্তিপ্রিয় ভাবে একটি বিক্ষোভ সমাবেশ করেছি। সেই সমাবেশকে কেন্দ্র করে জেলাসি করে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পেটুয়া বাহিনীকে দিয়ে পুলিশি প্রটোকলে বেরিকেট দিয়ে আজকে একটি বিক্ষোভ মিছিল করেছে।

বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমাদের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়

গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...

ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬

প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...

কোরিয়াকে হারিয়ে  সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো

দুর্ভাগ‍্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব‍্যবধান আর ঘুচাতে পারল ন...

তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও  কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...

নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...

মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র

মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
➤ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
➤ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
➤ তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা
➤ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান
➤ মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পলাতক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত; আহত ৫
➤ কুবি ক্যাম্পাসে মেসির গ্রাফিতি, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন শিক্ষার্থীরা
➤ লবণের গাড়িতে পাচার হচ্ছিল প্রায় ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫
➤ মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মী রাসেলের মৃত্যু
➤ কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুউক চেয়ারম‌্যান
➤ সিআর মামলা-৬১৫/২৫: তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, কোতোয়ালি থানাকে আদালতের তাগিদ
➤ মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয়
➤ চেকিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশায় থাকল দক্ষিণ আফ্রিকা
➤ কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার
➤ কুমিল্লা-৫ এমপির উদ্দোগে বুড়িচং বারেশ্বর চৌমুহনীর জলাবদ্ধতা ও খানাখন্দক নিরসন
➤ নাঙ্গলকোটে গৃহবধূকে হত্যার অভিযোগ
➤ মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir