প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:09 AM
ব্রাহ্মণপাড়ায় পরিবেশ দিবসে র্যালি ও সচেতনতা সভা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, চারা বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা।
দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা বিতরণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বৃক্ষরোপণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. রমজান আলী ও আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক রিমা আক্তার।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ, জলজ প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। সবাইকে সচেতন হয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...