প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 9:50 AM
চান্দিনায় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে চান্দিনা পৌর সুপার মার্কেটে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভুইয়া। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কাপড় সমিতির ক্যাশিয়ার আলী মেম্বার। চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- রব মার্কেটের ব্যবসায়ী মামুনুর রশীদ, চেয়ারম্যান মার্কেটের ব্যবসায়ী আ. কাদের, চৌধুরী মার্কেটের ব্যবসায়ী আলমগীর হোসেন, পৌর কাপড় মার্কেটের ব্যবসায়ী হাজী আ. ছামাদ, রতন দেবনাথ, মনির হোসেন ও নিমাই দেবনাথসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।
সভায় চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী, সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাজারের ব্যবসায়িক পরিবেশ, সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...