প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 9:48 AM
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়ার দাফন সম্পন্ন
মোঃ আবদুল আলীম খান
ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া (৮৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে তারক নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....... রাজিউন)। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন এবং পেশাগত জীবনে বাংলাদেশ পুলিশে কর্মরত (অবসর)ছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) জোহর নামাজের পর নগরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধি। এসময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে ধর্মীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, ইউপি সদস্য ইসমাইল মেম্বার, আবু তাহের মাস্টার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, এডভোকেট মোঃ হান্নান, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট জাকির হোসেন, আবু ইউসুফ বাবুল, মোঃ জাকির খান সম্রাট, সাংবাদিক মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়া দেশের স্বাধীনতা অর্জনে সাহসী ভূমিকা পালন করেছেন, যা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...