প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:15 AM
মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজে রোভার স্কাউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার তিতাস উপজেলার মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজের রোভার স্কাউটের ওরিয়েন্টেশন ক্লাস মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজে অধ্যক্ষও রোভার স্কাউট গ্রুপ কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূরুল বাশার এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক প্রদীপ গাইন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট ও কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার নাজমুস সাকিব বিন মোস্তফা।
এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল বাশার বলেন, স্কাউটিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক ও স্বে”ছাসেবামূলক যুগোপযোগী শিক্ষামূলক আন্দোলন। স্কাউটিং ছাত্র- ছাত্রীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সর্ম্পূন করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। রোভার স্কাউটরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...