প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:14 AM
শিদলাই বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকান মালিকের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জসিম। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ওই বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জসিম উদ্দিন জসিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান সহ উপজেলা বিএনপি, শিদলাই ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপি নেতারা জানান, কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম বর্তমানে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর পক্ষ থেকেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতারা আরও বলেন, পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে জসিম উদ্দিন জসিম নিজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষভাবে অনুরোধ করেছেন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...