...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:31 AM

...
লালমাই পাহাড়ে পর্যটন উন্নয়ন হলে বদলে যাবে কুমিল্লার অর্থনীতি-কাজী দ্বীন মোহাম্মাদ News Image

নিজস্ব প্রতিবেদক

লালমাই পাহাড়ে পর্যটন উন্নয়ন হলে বদলে যাবে কুমিল্লার অর্থনীতি বিজয়পুর ইউনিয়ন লালমাই এলাকায় গণসংযোগ এসে বিভিন্ন সভায় একথা বলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ। রবিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি অফিস উদ্বোধন ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে বিভিন্ন এলাকায় যান, দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় ভিক্টোরিয়া কলেজ ইন্টার সেকশন এলাকায় ছাত্র-জনতার উদ্যোগে প্রতিবাদ ও পুনরুদ্ধার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেয়ালচিত্র পুনঃস্থাপন করা হয় এবং চিকা মারার সামগ্রী সরবরাহ করা হয়, যাতে প্রতিবাদের ভাষা আরও তীব্র ও সংগঠিত হয়।

ঘটনার বিরুদ্ধে সংহতি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর এবং কুমিল্লাু৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “শহীদের রক্ত ও তরুণ প্রজন্মের চেতনা কখনো কালির আঁচড়ে মুছে যাবে না। যারা দেয়ালের ভাষা বন্ধ করতে চায়, তারা ভয় পায় ন্যায় ও সত্যের রাজনীতিকে।” তিনি আরও দাবি করেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আন্দোলনকে আরও বেগবান করবে বলে তিনি মন্তব্য করেন।

সকাল ১০টায় কোটবাড়ি বার্ড ও গন্ধমতি এলাকায় গণসংযোগ শেষে লালমতি মিলগেইট ও লালদিঘীর পাড় এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকাল ৩টা ৩০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারখলা বটতলী বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মো. জুয়েলের সঞ্চালনায় এবং ওয়ার্ড সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাজী আব্দুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির, কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ইউনিয়ন আমীর আব্দুল মুমিন, ইউনিয়ন সেক্রেটারি শাহিন আহমেদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির নেতা মো. আল-আমিন ও প্যানেল চেয়ারম্যান যুবরাজ ভৌমিক।

বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “ভিন্নমত হলে আয়নার ঘরে যেতে হবে না—সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে। আমরা গত ১৭ বছর কথা বলতে পারিনি, বললে আয়না ঘরে ঠিকানা হয়েছে, ঘুম-খুনও সহ্য করতে হয়েছে। জনগণের বরাদ্দের টাকা ভাগাভাগি হয়েছে, এসব দুর্নীতি আর হতে দেব না। এক টাকা পর্যন্ত জনগণের অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “লালমাই পাহাড় জাতীয় সম্পদ। সঠিক ব্যবস্থাপনায় এই পাহাড় পর্যটকের আকর্ষণ কেন্দ্র হলে এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে। শুধু দেশ নয়, বিদেশ থেকেও পর্যটক আসবে।” সভাপতি হাজী আব্দুর রহমান বলেন, “ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। আল্লাহকে হাজির-নাজির করে বলছি—এ বিষয়ে আমরা একমত।”

দিনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মধ্যম বিজয়পুর নমসুধপাড়া চৌমুহনীতে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাওলানা মুখবুল আহমেদের সভাপতিত্বে বৈঠকটি সম্পন্ন হয় এ ছাড়া গোটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে কথা বলেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...

কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...

কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...

বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...

ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...

বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir