প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 9:06 AM
দাউদকান্দিতে রাতের আঁধারে কেটে ফেলা হয় শতাধিক লাউগাছ
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের ডেক্রীখোলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। রাতের নিঃস্তব্ধতা ভেঙে, ২৩ জুন সোমবার গভীর রাতে, একদল দুর্বৃত্ত এক কৃষকের জীবনের স্বপ্ন ও সাধনার প্রতীক—শতাধিক লাউগাছ—নৃশংসভাবে কেটে ফেলে। ঘটনাটি ঘটেছে কৃষক গনি মিয়ার জমিতে, যেখানে তিনি ১ বিঘা জমিতে নিবিড় যতেœ লাগিয়েছিলেন ১১৫টি লাউগাছ। এই নির্মম ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক গনি মিয়ার দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। তার অভিযোগ, একই এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে রাসেল পরিকল্পিতভাবে তার ক্ষতি করেছেন। গনি মিয়া দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করতে ছুটে আসেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সময় জমিটি পরিদর্শন করেন এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। তারাও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
কৃষিনির্ভর একটি দেশে ফসলের ওপর এমন আক্রমণ মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন জনগণ। তাদের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কর্মকাণ্ড করার সাহস না পায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আট বছরেও হয়নি ফায়ার স্টেশন, আগুনে পুড়ছে ব্রাহ্মণপাড়া
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াআগুনে পুড়ছে মানুষের স্বপ্ন, নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। অথচ অগ্নিকাণ্ড...
কুমিল্লায় ১৪ বছর পর হত্যা চেষ্টার মামলায় আসামির ১০ বছরের কার...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় দায়ের করা ১৪ বছর আগের একটি মামলায় মো. কামারুজ্জ...
নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্...
নিজস্ব প্রতিবেদক রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম...
মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমা...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জে ফসলি জমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি...
দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১৫ (...
কুমিল্লা সরকারি মহিলা কলেজে রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকনতুন দিনের অঙ্গীকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা সরকারি মহিলা...