প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 9:03 AM
সড়কে মরা গাছ কুমিল্লার ৩ উপজেলা মানুষের কাছে এখন মরণ ফাঁদ
মোঃ মাসুদ রানা, কুমিল্লা
গৌরীপুর-হোমনা সড়কের কয়েকটি স্থানের মরা গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে গাছগুলো পথচারীদের যাতায়াতের সময় ছায়া দিত, তার নিচ দিয়ে এখন যানবাহন ও পথচারীরা আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছে। কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে প্রতিনিয়ত ঘটেছে ছোটবড় দুর্ঘটনা।
জানা যায়, উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার এবং তিতাস হয়ে হোমনা উপজেলা পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দুপাশে কড়ই ও মেহগনিসহ বিভিন্ন গাছ রোপণ করে একটি সংস্থা। সেই গাছগুলো ধীর ধীরে বড় হয়। কিন্তু কয়েকবছর আগে গৌরীপুর মোড় থেকে বাজার পর্যন্ত সড়কটি প্রসস্ত করা হয়। এতে বেশকিছু গাছের মূলসহ শিকড় পাকা ঢালাইয়ে পড়ে। এতে অধিকাংশ গাছের মূল শিকড় নষ্ট হয়ে প্রায় গাছই মরে গেছে। যখন-তখন মরা গাছগুলোর ডালা পথচারীদের মাথার ওপর উপড়ে পড়তে পারে। অপরদিকে তিতাসেও তাই পথচারীদের জীবন-প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছ। ফরিদুল ইসলাম নামের স্থানীয় স্কুল শিক্ষক এবং নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এ সড়কে প্রতিদিন দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে হাজার হাজার কর্মজীবী নারী-পুরুষ রাজধানী এবং জেলা শহর কুমিল্লায় যাতায়াত করেন। এমনকি এ সড়ক দিয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে। তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’
দ্রুত সময়ের রাস্তার দুপাশের মরা গাছগুলো অপসারণ করার দাবি জানান তারা।
স্থানীয় অটোরিকশা চালক নুর আলম, সাইফুল ও রকিব উদ্দিন বলেন, প্রতিদিন গৌরীপুর মোড় থেকে বাজারে যাত্রী নিয়ে আসা যাওয়া করি। মাঝে মাঝে গাছের বড় বড় শুকনা ডাল ভেঙে পড়ে। যেকোনো সময় মাথার ওপর গাছ ভেঙে পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এ গাছগুলো রাস্তার পাশ থেকে সরিয়ে ফেলার দাবি জানান তারা।
সমাজকর্মী ডা. মোজাম্মেল হোসেন বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত এক কিলোমিটার অংশে ১০ থেকে ১২টি মরা শুকনো গাছ রয়েছে। কয়েক দিন আগে আঙ্গাউড়া মসজিদের সামনে একটি যাত্রীবাহী অটোরিকশার ওপর শুকনো গাছের ডালা ভেঙে পড়ে। এতে কেউ আহত না হলেও সামনে ঝড় বৃষ্টির দিনে বড় দুর্ঘটনার সম্ভাবনা রযেছে।
তিতাস উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের স্কুল থেকে ১০০ গজ উত্তরে হোমনা সড়কের পশ্চিম পাশে বেশ কয়েকটি গাছ মরে গেছে। এ মরা গাছগুলো দ্রুত সরানো না হলে যে কোনো সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...