প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:12 AM
ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে সেটা হবে ভুল রিডিং - হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লা-৪ আসনের জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের দিকে আওয়ামীলীগের দৃষ্টিতে নয় জনগনের দৃষ্টিতে তাকান। ভারতের সাথে সম্পর্ক হবে নেয্যতার ভিত্তিতে, সম্পর্ক হবে আপনাদের জনগনের সাথে আমাদের জনগনের। ভারত যদি আওয়ামীলীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে তাহলে সেটা হবে এই প্রজন্মের ভুল রিডিং মিছ রিডিং। বৃহস্পতিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দেখতে পেয়েছি ৬ মাসের দীর্ঘ পরিকল্পনায় হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ভারত থেকে তাদের পোস করা হয়েছে এবং ক্লিনমিশন শেষ হওয়ার পর তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তবর্তীকালীন সরকারের অথর্ব প্রশাসন, অথর্ব বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইন শৃংখলা বাহিনী প্রধান আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি।
তিনি আরো বলেন, মৃত্যুর পূর্বে মানুষ অসিয়ত করে যায়। আমাদের হাদি ভাইও অসিয়ত করে গেছেন, যে আমাকে যদি মেরেও ফেলে যেনো বিচার টুকু হয়। হাদির বিচারের দাবি শুধু শাহবাগে সিমাবদ্ধ নয়, এ দাবি এখন টেকনাফ থেকে তেতুলীয়া পৌছে গেছে। হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত, আসলে রাজনীতি গণমানুষের হওয়া উচিত। হাদি ভাইয়ের সেই বার্তা নিয়ে রাজনীতি গণমানুষের দোড়গোড়ায় পৌছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। রাজনীতি যখন গণমানুষ থেকে আলাদা করা হয়, তখন সেটা রাজনীতি থাকেনা, সেটা হয়ে যায় ক্ষমতারনীতি। আমরা রাজনীতি জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে চাইছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি, আমাদের ইনসাফের কর্মকান্ড সবকিছু আমরা জনগণমুখী করার চেষ্টা করছি। আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাবো।
হাসনাত আবদুল্লাহ জনতার উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে। একটি গোলামীর পক্ষ এবং আরেকটি আজাদী বা স্বাধীনতার পক্ষ। অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নিবো। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিবো।
এ সময় তিনি আরো বলেন, যারা ঋণ খেলাপি করে বিদেশে রেখে নিজের সন্তানদের লেখাপড়া করায় আমরা সেসব ঋণ খেলাপির বিরুদ্ধে অবস্থান নিবো। জনগনের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নাই। প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগনের কাছে আসুন, আমরা ভিক্ষা তুলে দিয়ে সেই টাকা পরিশোধ করার চেষ্টা করবো। জনগনকে উদ্দেশ্য করে বলেন, আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু ইনসাফের পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...