প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:42 AM
ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বাসস’র চিফ রিপোর্টার দিদারুল আলম
মো.জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা চিফ রিপোর্টার ও ল'ডেক্স ইনচার্জ অ্যাডভোকেট মোঃ দিদারুল আলম নির্বাচিত হয়েছেন। দিদারুল আলম ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।
এছাড়াও এই কমিটিতে সদস্য সচিব পদে রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ।
দিদারুল আলম বলেন, আমি এই প্রতিষ্ঠান একজন প্রাক্তন ছাত্র, এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
দিদারুল আলম সাবেক ছাত্রনেতা। সাংবাদিকদের জাতীয় ট্রেড ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের জাতীয় সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বোচ্চ আদালতে আইন ও আইন সাংবাদিকতা নিয়ে কাজ করছেন এডভোকেট দিদারুল আলম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...