প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jan 2026, 10:10 PM
কুমিল্লা-৪ আসনে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ হাসানাত আবদুল্লাহর
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির মনোনীত প্রার্থী হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা। তাদের দাবি, যাচাই-বাছাই প্রক্রিয়ায় সমতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে নমনীয়তা দেখালেও অন্যদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান। শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে মনোনয়ন বৈধ ষোণার সময় হাসানাত আবদুল্লাহ ও তার সমর্থকরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্য়ালয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষনার পর সাংবাদিকদের উদ্দেশ্য হাসানাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতি ঋণখেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয় নি প্রশাসন। সে জন্য তিনি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...