প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:42 PM
অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও জীববৈচিত্র্েযর প্রতি হুমকি সৃষ্টি করায় গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কমলপুর এলাকায় অভিযানে মাটিখেকোরা পালিয়ে গেলেও মাটিকাটায় নিয়োজিত একটি ড্রাম ট্রাক জব্দ করেছে প্রশাসন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর নেতৃত্বে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১ টা হতে শুরু করে রাত ১ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার উপস্থিত ছিলেন।
এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, অবৈধ মাটিকাটার সাথে জড়িত এসব গণশত্রুদের দৌরাত্ম্যে একদিকে ঊর্বর জমি বিলীন হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী জমি ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। মাটি দস্যুদের দৌরাত্ম্যে কুমিল্লা সদর দক্ষিণে আশঙ্কাজনক হারে ঊর্বরতা হারাচ্ছে ফসলি জমি। এ দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি (টপ সয়েল) এবং নদীর পাড়ের মাটি ও বালু।
মাটি খেকোদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি, খাসজমি, খাল ও নদীর পাড়। গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। জমিতে বোরো ধান আর মৌসুমী চাষ করা হতো। গভীর গর্ত করে মাটি কাটায় ওই সব জমিতে দিন দিন কমে যাচ্ছে ফসল উৎপাদন। ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। মাটির কাটার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...