প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 7:21 AM
তিতাসে পুলিশের দ্বারস্থ হয়েও স্ত্রীকে বাঁচাতে পারেনি স্বামী
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার দুলারামপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এর আগে মানষিক চাপে স্ত্রী আত্মহত্যা করতে পারে বলে এমন আংশঙ্কা করে স্বামী জাহিদুল সোমবার থানায় একটি দরখাস্ত জমা দিয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুলারামপুর দক্ষিণপাড়ার মো. জাহিদুল এবং তার স্ত্রী সায়েমা আক্তার (২২) মিলে ৪ লাখ টাকার একটি কিস্তি চালিয়ে আসছেন। এর মধ্যে স্বামীর অজান্তে সায়েমা আক্তার একটি এনজিও থেকে আরো ৫০ হাজার টাকা ঋণ তোলেন। এর মধ্যে আরো ২০ হাজার টাকা পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করেন। উক্ত ৭০ হাজার টাকার পরিশোধ করতে না পেরে সে গত কয়েকদিন যাবৎ আত্মহত্যা করবে বলে তার স্বামীকে জানিয়ে আসছিল। স্বামী জাহিদুল উক্ত বিষয়টি অবগত করে সোমবার তিতাস থানায় একটি দরখাস্ত করেন। সেই প্রেক্ষিতে থানা পুলিশ সোমবার বাড়িতে গিয়ে সায়েমা আক্তারকে বুঝিয়ে শুনিয়ে আসেন। মঙ্গলবার সকাল ৭টায় ৪ বছরের পুত্র ও ৬ বছরের কন্যা সন্তানকে নিয়ে জাহিদুল স্থানীয় বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। এক ঘন্টা পর বাড়িতে এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। জানালার থাই গ্লাস খুলে দেখতে পায় সায়েমা তার কক্ষে ফ্যানের সাথে ঝুলে আছে। তখন পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সায়েমার স্বামী মো. জাহিদুল জানান, মূলত ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে। সে গত কয়েকদিন যাবৎ আত্মহত্যা করবে বলে আমাকে জানিয়ে আসছে। বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়ে ছিলাম। সকালে বাজার থেকে এসে দেখি সায়েমা ফ্যানের সাথে ঝুলে আছে।
তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ জানান, স্বামীর একটি দরখাস্তের প্রেক্ষিতে থানা পুলিশ গতকাল তার বাড়িতে গিয়েছিল। স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে এসেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...