প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:33 AM
চান্দিনার দোল্লাই নোয়াবপুর উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তিতে পুনর্মিলনী
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনার দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৮৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়।
সকাল ৯টায় রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ডেলিগেট কার্ড বিতরণ করা হয়। সাড়ে ৯টায় ধর্মীয় গ্রন্থপাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে পুনর্মিলনী কার্যক্রম শুরু হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে নবীন ও প্রবীন শিক্ষার্থীরা মুক্ত মনে উৎসব উদযাপন প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার।মোড়ক উন্মোচন করেন আব্দুল মান্নান বিএসসি।
অধ্যাপক ডা. কাজী মো. শামছুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব ড. আবু সাঈদ মোমেন মজুমদার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডা. চন্দ্রনাথ পোদ্দার, ডিএইচ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন,মাধ্যমিক শিক্ষা আফিসার মোহাম্মদ উল্যাহ,অধ্যাপক ডা. কাউসার হোসেন,সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম,যোবায়ের হোসেন মিয়া। সন্ধ্যায় র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...