...
শিরোনাম
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:37 PM

...
মনোনয়ন সংগ্রহ করে নির্বাচনের মাঠে সক্রিয় মনিরুল হক সাক্কু News Image

আয়েশা আক্তার

কুমিল্লা-৬ সদর আসনে মনোনয়ন সংগ্রহ করে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। যদিও তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে গত ১মাস ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু মনোনয়ন সংগ্রহ করার পর নির্বাচনের দৃশ্যপট যেনো পাল্টে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল বাজার শুরু থেকেই মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করবেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করে কুমিল্লা সদর আসনে তাঁকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার আবেদন জানান। পরে তিনি ওই সাক্ষাতে তাকে না দিলে যেনো মনিরুল হক চৌধুরীকে দল থেকে মনোনয়ন দেয়ার অনুরোধ জানান। এর পর থেকেই কুমিল্লা সদর আসনে প্রার্থীতা নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন মনিরুল হক চৌধুরী। পরে দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় মনিরুল হক চৌধুরীকেই কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বিষয়টিকে ইতিবাচক বিবেচনা করে এতদিন সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষ নিয়ে প্রচারনায় অংশ নেন। কিন্তু তিনি নিজে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন সংগ্রহ করায় কুমিল্লা সদর আসনে নির্বাচনের মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। এ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ হাজী আমিন উর রশিদ ইয়াছিন ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি দলীয় হাই কমান্ডের সাথে শক্ত লবিং চালিয়ে যাচ্ছেন। তিনি এখনও আশাবাদী ধানের শীষের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে তাকেই কুমিল্লা-৬ আসন থেকে মনোনয়ন দেয়া হবে। 

মনিরুল হক সাক্কু মনোনয়ন সংগ্রহের বিষয়ে রূপসী বাংলাকে বলেন, তিনি দুবারের সিটি মেয়র ছিলেন, তার বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রত্যাশা পূরণের জন্যই তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলে দিবে বলে তিনি জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল সাক্কুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। রবিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করা হয়।

এ সময় কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবং নেতাকর্মীরা মনিরুল সাক্কুর প্রতি নিজেদের আনুগত্য ও সমর্থন প্রকাশ করেন।

নেতাকর্মীরা জানান, কুমিল্লার উন্নয়ন, নগর ব্যবস্থাপনা ও জনসম্পৃক্ত রাজনীতিতে মনিরুল সাক্কুর ভূমিকা অতুলনীয়। মেয়র থাকাকালীন সময় তিনি নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণেই তারা তাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান।

মনোনয়ন সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতা বলেন, “দলের দুঃসময়ে মনিরুল সাক্কু সবসময় রাজপথে ছিলেন। মামলা-হামলা উপেক্ষা করে তিনি কুমিল্লার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের দাবির প্রতিফলন হিসেবেই আজ তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।”

এ বিষয়ে মনিরুল সাক্কুর পক্ষ থেকে জানানো হয়, দলের সিদ্ধান্ত ও চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তিনি পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন। দলীয় মনোনয়ন পেলে কুমিল্লার মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমুখী রাজনীতি বাস্তবায়নে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

মনোনয়ন ফরম ক্রয় কালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাষ্টার, কুমিল্লা অজিত গুহ কলেজ সাবেক জিএস ওমর ফারুক মিঠু,  জেলা ছাত্র দল সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদল নেতা  জুয়েল রানা।

এদিকে কুমিল্লার অফিসপাড়া থেকে গ্রামের চা দোকান, সবত্রই এখন আলোচনা চলছে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে। কোন দল থেকে কে প্রার্থী হচ্ছেন এসব নিয়ে চলছে জোর আলোচনা। সোশাল মিডিয়াজুড়ে উত্তাপ কে পাবেন দলের মনোনয়ন। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir